কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে কারিগরি শিক্ষা গ্রহণ করি, নিজের জীবন নিজে গড়ি।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর লক্ষ্যে ১৯৬৩ খৃষ্টাব্দে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। বর্তমানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম সারির পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। অত্র প্রতিষ্ঠানে সাতটি টেকনোলজি রয়েছে - সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলিজি ও ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি এবং প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। রাজধানী ঢাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সীমান্ত জেলা ময়মনসিংহ শহরের মাসকান্দায় এর অবস্থান। মোট ২৭.৩৮৫২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি দু-অংশে বিভক্ত করে রেখেছে। সড়কের পূর্বপাশ্বে একাডেমিক-কাম প্রশাসনিক ভবন, ওয়ার্কসপ/ল্যাব, শিক্ষক-কর্মচারীদের আবাসিক ভবনসমূহ, মসজিদ, কেজি স্কুল ও ছাত্রী নিবাস এবং পশ্চিম পার্শ্বে খেলার মাঠ, পুকুরসহ দুটি ছাত্রাবাস রয়েছে। ইনস্টিটিউটের উত্তর সীমানা ঘেঁষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দক্ষিনে অদুরেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও আন্তেঃজেলা বাসটার্মিনাল। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এর অবস্থান প্রায় ৩ কিলোমিটার দক্ষিনে।

সেবা সমূহ

সব দেখুন

শিক্ষক দিবস উপলক্ষে Rally মহুয়া ছাত্রীনিবাস কর্তৃক বিদায় অনুষ্ঠান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ শিক্ষার্থীদের মাঝে ম্যাগাজিন বিতরণ তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024

ভিডিও

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী

minister

জনাব আ ন ম এহছানুল হক মিলন
মাননীয় মন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

minister

জনাব ববি হাজ্জাজ
মাননীয় প্রতিমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

সচিব

minister

মুহাম্মদ রফিকুল ইসলাম

বিস্তারিত

মহাপরিচালক

minister

আবুল খায়ের মোঃ আক্কাস আলী

মহাপরিচালক

কারিগরি শিক্ষা অধিদপ্তর..

বিস্তারিত

অধ্যক্ষ

minister

মোঃ কেপায়েত উল্লাহ

অধ্যক্ষ

বর্তমান যুগ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ। বিজ্ঞানের তথ্য ও তত্ত্বকে কাজে লাগিয়ে প্রযুক্তির দ্বারা নব নব আবিষ্কার সমর্থ বিশ্বকে শিকর হতে শিখরে উন্নীত করেছে। ফলে বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। ময়মনসিংহ বিভাগের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পাঠ্যক্রম পরিচালনায় অন্যতম, ব্যতিক্রমধর্মী ও সময়োপযুগী শিক্ষা প্রতিষ্ঠানের দাবীদার। এই দাবীকে সামনে রেখে “একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” শ্লোগানকে বাস্তবায়ন করতে প্রতি বছর প্রতিষ্ঠানটি দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করে চলেছে সমাজ, দেশ তথা জাতির পতাকাকে বিশ্বের বুকে চির সমুন্নত রাখতে।

বর্তমান সরকার সুখী, সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্রমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষা গ্রহণে বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ যুবসমাজ জনশক্তিতে পরিণত হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনবল আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে; যা ইন্ডাস্ট্রি লিংকেজের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে নিযুক্ত হবে।
বিশ্বায়নের এই যুগে যখন সমগ্র বিশ্ব সীমানাহীন মুক্তবাজারে পরিণত হয়েছে, ঠিক সেই শুভ মুহূর্তে কারিগরি শিক্ষার প্রসারে দক্ষ জনবল গঠনে বিশেষ ভূমিকা রেখে বিশ্বের চলার ছন্দে তাল মিলিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি (ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট) দক্ষ, যোগ্য, মেধাবী শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ব্যবহারিক-বৃত্তিমূলক ও কর্মমূখী শিক্ষাদানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনসম্পদে রূপান্তিত করে চলেছে। এই মর্মে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় মেধা বৃত্তি প্রদানসহ নানাবিধ সহযোগিতা করে যাচ্ছে।
আসুন, আমরা যুগের দাবীকে পূরণ করতে, দেশ-জাতিকে উন্নত করতে, নবাগত তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলি। এই দক্ষ জনবল দেশ-বিদেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের বুকে বাংলার মানচিত্রকে চির সমুজ্জ্বল করবে।
বিস্তারিত

সভার ক্যালেন্ডার

Su Mo Tu We Th Fr Sa
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

ভর্তি ও ফর্ম ফিলাপ

ইনোভেশন কর্নার

ওয়েব মেইল

  • লগইন

পোর্টাল

জাতীয় সংগীত ভিডিও

জাতীয় সঙ্গীত

জরুরি হটলাইন